সরকার মোহাম্মদ আহসানুল হাবিব-এর বাণী
সরকার মোহাম্মদ আহসানুল হাবিব
অধ্যক্ষ, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ
আধুনিক ও ডিজিটাল শিক্ষাব্যবস্থার সাথে তাল মিলিয়ে আমরা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চাই, যাতে শিক্ষার্থীরা ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য পেতে পারে। আমাদের কলেজ শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আমাদের কার্যক্রম, সাফল্য, সহশিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমি আশা করি, এই ওয়েবসাইটটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে। আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ আমাদের আরও উন্নত হতে সহায়তা করবে। সবার প্রতি শুভকামনা রইল।
অধ্যক্ষ
সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ, ভাঙ্গুড়া, পাবনা ।
